• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

চিরিরবন্দরে গৃহবধুকে হত্যার চেষ্টার অভিযোগে মামলা

mamlaদিনাজপুর প্রতিনিধি: চিরিরবন্দরে পারিবারিক শত্রুতার যের ধরে গৃহবধুকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চিরিরবন্দর উপজেলার ইসুফপুর ইউনিয়নের দগরবারী গ্রামের মোতালেব হোসেনের সংগে প্রতিবেশী গাফফার আলীর দীর্ঘ দীনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৩ জুন সোমবার দুপুরে গাফফার আলীসহ তার পরিবারের সদস্যরা একতাবদ্ধ হয়ে মোতালেব হোসেনের স্ত্রী লিপি আক্তারকে (৩০) একাকী পেয়ে তার বাড়ীতে প্রবেশ করে মারপিট করে। এক পর্যায়ে গলায় চাকু দিয়ে কেটে দেয়। এ সময় প্রতিবেশীরা এগিয়ে আসলে গাফফার আলী ও তার সহযোগীরা মোতালেবের বাড়ীর মালামাল ভাংচুর ও লুটপাট করে চলে যায়। পরে প্রতিবেশীরা আহত লিপি আক্তারকে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় লিপি আক্তার বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ