• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

লক্ষ্মীপুরে বিএনপির মিছিলে পুলিশের গুলি, আহত ১০

Guliলক্ষ্মীপুর : নেতা-কর্মীদের মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির মিছিলে পুলিশের গুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদল ও বিএনপির ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার দালাল বাজারে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও সদর উপজেলা বিএনপি সূত্রে জানা জানা যায়, সদর উপজেলা যুবদলের সভাপতি রাশেদুল হাসান ও দক্ষিণ হামছাদী ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুনের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ইউনিয়ন কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি খোয়াসাগর এলাকায় পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে ছাত্রদলের ১০ নেতা-কর্মী আহত হন। এ সময় পুলিশ ও ডিবি পুলিশ দালালবাজার এলাকা ঘিরে রাখে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রকিব-উল হোসেন জানান, অনুমতি না থাকায় মিছিল ও সমাবেশ মিছিল করতে দেওয়া হয়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ