আকতার হোসেন বকুল, হিলি: দিনাজপুরের হিলি সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় যৌন উত্তেজক বড়ি, ফেন্সিডিলসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে। যার মুল্য ১ কোটি ২৩ লাখ টাকা। জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, গত রোববার মধ্যরাতে হিলি বিওপি ও বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তের বেশ কয়েকটি স্থানে অভিযান চালায়। এসময় তাঁরা ভারতীয় গরু মোটাতাজাকরণ বড়ি ৫০ হাজার পিস, যৌন উত্তেজক বড়ি ৬৩ হাজার ২০০ পিস, নিমুস্লাইড বড়ি ৬০ হাজার পিস, ফেন্সিডিল ৭৪০ পিস, চশমা ২২৫০টি, শাড়ী ৫০ পিস ও ৫০ কেজি জিরা জব্দ করে। অভিযানে হিলি বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার ফজলুর রহমান এবং বাসুদেবপুর ক্যাম্পের নায়েক সুবেদার দেলোয়ার হোসেন স্ব স্ব ক্যাম্পের টহল দলের কমান্ডারদের সঙ্গে নিয়ে এসব পন্য গুলো আটক করেন। পরে এগুলি সিজার লিষ্টের মাধ্যমে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।