• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন |

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালত ২ ব্যবসায়ীর জরিমানা

Adalotচিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজন সার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
জানা গেছে, সোমবার বিকেলে চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাফীয়ার রহমানের নেতৃত্বে একটি দল সারের বাজার মূল্য মনিটরিং করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় উপজেলার বিন্যাকুড়ি বাজারের সার ব্যবসায়ী হাজী ট্রেডার্সের মো. লিটনের ১০ হাজার এবং শাহা ট্রেডার্সের মো. বাবুর ৫ হাজার টাকা জরিমানা করে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উপস্থিত কৃষকদের বলেন, উপজেলায় পর্যাপ্ত সার মজুদ আছে, উচ্চ মূল্যে সার কিনবেন না এবং কোন ব্যবসায়ী উচ্চ মূল্য চাইলে আমাদের অবহিত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ