• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

হিলি সীমান্তে জিরার প্যাকেটের মধ্যে পিস্তল উদ্ধার

Arms HiLi-06.09হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তে ভারতের তৈরী একটি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাত ১০টায় সীমান্তের ২৮৪/৩৭নং সাব সীমানা পিলারের কাছে এটি উদ্ধার করা হয়।
জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপস অফিসার মেজর নাসির ইমাম রুমি জানান, ওই সীমান্ত দিয়ে তিনজন ব্যক্তি ভারত থেকে অস্ত্র নিয়ে প্রায় ৭০ গজ দেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় গোপন সংবাদ পেয়ে হিলি বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটকের চেষ্টা করলে তাঁরা চারটি জিরার প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেট খুলে দেখা যায় অভিনব কায়দায় রাখা ভারতের তৈরী একটি পিস্তল ও চার কেজি জিরা উদ্ধার করা হয়েছে। এ উদ্ধার অভিযানে হিলি বিওপি ক্যাম্পের টহল কমান্ডার ইব্রাহীম হোসেন সহ সঙ্গীয় বিজিবির সদস্যদের নিয়ে পিস্তলটি আটক করতে সক্ষম হয়। পরে পিস্তলটি হাকিমপুর থানায় জমা দেওয়া হবে বলে ক্যাম্প কমান্ডার নায়েক জর্জ মিয়া জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ