• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ঢাকায় আসছেন টেন্ডুলকার

92973_1খেলাধুলা ডেস্ক: শচীন রমেশ টেন্ডুলকার আবার বাংলাদেশে আসছেন। তবে ক্রিকেট খেলতে নয়, ক্লাব উদ্বোধন করতে। ঢাকা প্রিমিয়ার লিগের দল গাজী ট্যাংকের মালিক লুৎফর রহমানের সঙ্গে দীর্ঘদিনের সখ্যতা টেন্ডুলকারের। আর তার বদৌলতে আবার বাংলাদেশের মাটিতে পা দেবেন এ যুগের ডন।

লুৎফর গত বছর তার দল গাজী ট্যাংকের নাম বদলে রাখার জন্য আবেদন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। মঙ্গলবার সর্বসম্মতিক্রমে তাকে অনুমতি দেয়া হয়েছে নাম বদলের। এই ক্লাবটির নাম এখন হবে ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’। আর ১৪ অক্টোবর এ নামেরই উদ্বোধন করতে আসার কথা মাস্টার-ব্লাস্টার শচীন টেন্ডুলকার।

লুৎফর রহমান বলেন, ‘টেন্ডুলকার আমার খুব ভালো বন্ধু। আমি যখন দল কিনি তখনই ও কথা দিয়েছিল উদ্বোধনে আসবে। নিজের কথা রাখতেই ও ঢাকায় আসছে। আমি মনে করি, এটা শুধু আমার ক্লাবের জন্য নয়, গোটা বাংলাদেশের জন্যই একটা মাইলফলক।’

তবে উদ্বোধন করেই চলে যাবেন লিটল মাস্টার। কারণ তখন ভারতে চলবে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। টেন্ডুলকার কেরালা দলের অন্যতম মালিকও।

উৎসঃ   বাংলামেইল২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ