• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

ভারতে আবার ‘ডাইনি’ হত্যা

96211_1সিসি ডেস্ক: ভারতের ছত্তিশগড় রাজ্যে ‘ডাইনি’ হিসেবে অভিহিত করে এক নারীকে হত্যা করেছে তার স্বজনেরা। বিবিসি সোমবার এ খবর প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, দুকালহিন বাই নামের ওই নারীকে তার ভগ্নিপতি নকুল প্যাটেল ও পরিবারের অন্য সদস্যরা প্রহার এবং অন্যান্য ধরনের নির্যাতন করে হত্যা করেছে। প্যাটেল অভিযোগ করেছেন, ওই ডাকিনির ‘বান’ মারার ফলে তার ছেলে অসুস্থ হয়ে পড়েছিল। ভারতের অনেক স্থানে, বিশেষ করে উপজাতীয় অধ্যুষিত এলাকায় ডাকিনিচর্চার কথা শোনা যায় এবং এই অভিযোগে প্রতি বছরই বেশ কয়েকজনকে হত্যা করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, মূলত সম্পত্তি দখল করার ষড়যন্ত্র হিসেবেই এসব নারীকে ‘ডাকিনি’ অভিহিত করে হত্যা করা হয়। সর্বশেষ ঘটনাটি ঘটে ছত্তিশগড়ের বোমেতারা জেলায়। হত্যার অভিযোগে প্যাটেল এবং অন্য ৯জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন নারী। দুকালহিন বাইয়ের ছেলে অশোক প্যাটেল বিবিসি হিন্দিকে বলেন, ‘আমার মাকে প্রচণ্ডভাবে পেটানো হয়েছিল। তিনি চিৎকার করেছিলেন, কিন্তু গ্রামবাসী কেবল দেখেছে। আমি প্রতিবাদ করেছি, কিন্তু মাকে রক্ষা করতে পারিনি।’ চলতি মাসের প্রথম দিকে বেশ কয়েকটি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট (বর্শা নিক্ষেপক) দেবযানী বোড়া বিবিসিকে জানিয়েছেন, আসামে তার গ্রামেও তাকে ডাকিনি হিসেবে অভিহিত করে প্রচণ্ড প্রহার করা হয়েছিল। নয়া দিগন্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ