মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী: দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে রংপুর রিজিয়ন আন্তঃ সেক্টর এ্যাথলেটিক্স ৫দিন ব্যাপি খেলার খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। গত ২০শে নভেম্বর বিকেল ৫টায় ফুলবাড়ী ২৯বিজিবির সদরদপ্তরে রংপুর রিজিয়ন আন্তঃ সেক্টর এ্যাথলেটিক্স খেলার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরণ করেন রংপুর বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহফুজুর রহমান । এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল হ্লাহেন মং, রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল খন্দকার মোঃ ফেরদাউসুল শাহাব, ফুলবাড়ীর ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এম জাহিদুর রশীদ (পি এস সি), জয়পুর হাট ৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুর রাজ্জাক তরফদার, দিনাজপুর ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ খালিদ হাসান। এসময় উপস্থিত ছিলেন বিজিবিরি বিভিন্ন সেক্টরের কর্মকর্তা,কর্মচারী, খেলোয়াড়গন ও ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। আন্তঃ সেক্টর এ্যাথলেটিক্স খেলার ব্যবস্থাপনায় ছিলেন, ২৯বিজিবি ফুলবাড়ী। দিনাজপুর সেক্টর ৮টি স্বর্ন ৫টি রৌপ্য, ৫টি ব্রোর্ঞ্চ নিয়ে ১ম স্থান অধিকার করেন। রাজশাহী সেক্টর ৬টি স্বর্ন ৭টি রৌপ্য ৩টি ব্রোঞ্চ নিয়ে ২য় স্থান অধিকার লাভ করেন। অপরদিকে রংপুর সেক্টর ৩টি স্বর্ন ৩টি রৌপ্য ১০টি ব্রোঞ্চ এবং ঠাকুগাঁও সেক্টর ১টি স্বর্ন ৩টি রৌপ্য নিয়ে ৩য় ও ৪র্থ স্থান লাভ করেন।