নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে খোকন দা আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে পঞ্চপুকুর ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নীলফামারী জেলা স্টেডিয়ামে চওড়া বড়গাছা ইউনিয়ন দলকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে তারা।
নীলফামারী সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও নীলফামারী সদর আসনের সাংসদ আসাদুজ্জামান নুর।
জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মমতাজুল হক, নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাবতে আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
উল্লেখ্য গত ৭নভেম্বর নীলফামারী হাই স্কুল মাঠে শুরু হয় এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ফুটবল দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্টে বিজয়ী দল ২০হাজার টাকা এবং রানার্স আপ দল ১০হাজার টাকার প্রাইজ মানী দেওয়া হয়।