• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

রংপুরে বিটিসিএল’র ইন্টারনেট গ্রাহকরা চরম দূর্ভোগে

BTCLরংপুর: রংপুরে বিটিসিএল’র ইন্টারনেট গ্রাহকরা চরম দূর্ভোগে পড়েছে। বিগত ২ দিন থেকে তারা কোনভাবেই ইন্টারনেট সংযোগ পাচ্ছেনা। ফলে অনলাইন ভিত্তিক সব রকম সেবা থেকে বঞ্চিত হয়ে বসে থাকতে হচ্ছে। এতে চরম বিড়ম্বনায় পড়েছে তারা।

জানা যায়, গত বৃহস্পতিবার রাত থেকে বিটিসিএল’র গ্রাহকরা ইন্টারনেটে কোন ধরনের কাজ করতে পারছেন না। ব্রাউজ করতে গেলেই সার্ভার নট ফাউন্ড দেখাচ্ছে। শুক্রবার সকালে মাঝে মাঝে সংযোগ পেলেও বিকাল থেকে এ অবস্থা শোচনীয় পর্যায়ে পৌছায়। আজ শনিবার এ সংযোগ একেবারেই বিচ্ছিন্ন রয়েছে। ফলে ইন্টারনেট ভিত্তিক কাজগুলো মুখ থুবরে পড়েছে।

এ বিষয়ে বিটিসিএল’র রংপুর কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে দায়িত্বরত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, কোথায় কি সমস্যা হয়েছে তা জানা যায়নি। তবে কাজ চলছে। আগামীকাল নাগাদ ঠিক হবে। এ ব্যাপারে ঢাকায় যোগাযোগ করা হলে তারা জানায় সার্ভারে সমস্যা হয়েছে। আজ দুপুরের মধ্যে সমাধান করা সম্ভব হবে।

উল্লেখ্য, এমনিতেই উত্তরাঞ্চলের লোকজন সবধরনের প্রযুক্তিগত সুযোগ সুবিধা প্রাপ্তি থেকে সবসময়ই পিছিয়ে আছে। তার উপর একটু স্বাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা পাওয়ার ক্ষেত্রেও এই বিড়ম্বনায় তারা আরও পিছিয়ে যাচ্ছে। প্রমথ থেকেই লো স্প্রীড অবস্থায় থাকলেও সম্প্রতি তা একেবারেই দূর্বিসহ পরিস্থিতিতে ফেলেছে গ্রাহকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ