• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

এফডিসিতে নেয়া হচ্ছে খলিলের মরদেহ

khalilঢাকা: রোববার সকাল ১০টা ৫৮ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শক্তিমান অভিনেতা খলিল (ইন্না… রাজিউন)। তার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিকেল ৩টায় তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে নেয়া হচ্ছে মরদেহ। এ তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে মুসা খান।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ও শক্তিমান অভিনেতা খলিল ১৯৫৯ সাল থেকে চলচ্চিত্রে অভিনয় করে আসছেন। তাই দীর্ঘদিনের সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের জন্যে তার মরদেহ বিকেল ৩টায় এফডিসিতে নেয়া হবে। এখানে চলচ্চিত্র অঙ্গনের পাশাপাশি বাংলাদেশ আনসারের একটি দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করবে। কারণ তিনি এক সময় আনসারের উচ্চ পদে কর্মরত ছিলেন।

এরপর তার মরদেহ নেয়া হবে মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদে। সেখানে এশার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষে মোহম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাহিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ