• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

আয়নায় গিয়ে দেখুন কে খুনি : এরশাদ

Arsadঢাকা : আগামীতে ক্ষমতায় গিয়ে বিএনপির খুন হত্যার হিসাব নেবেন বলে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

বুধবার বিকেলে কাকরাইলের দলীয় কার্যালয়ে জাতীয় পার্টি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।

এরশাদ বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া  আমাকে খুনি বলে। আয়নায় গিয়ে দেখুন কে খুনি।

তিনি আরো বলেন, বিএনপির আমলে গুলি করে ২০ কৃষকে হত্যা করেছে, সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা হয়েছে, ২১ আগস্ট বোমা মেরে রাষ্ট্রপতির স্ত্রীকে হত্যা করেছে। আগামীতে আবার ক্ষমতায় গিয়ে এসব খুন, হত্যার হিসাব নেব।

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহম্মেদ বাবলু, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ