• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আবার অভিনয়ে কাঙ্গালিনী সুফিয়া

Sufiaবিনোদন ডেস্ক: ‘শিল্পী’ নামের একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন লোকগানের বিশিষ্ট শিল্পী কাঙালিনী সুফিয়া। তরুণ নির্মাতা জি এম সৈকতের এ নাটকে স্বচরিত্রেই অভিনয় করবেন তিনি। এর গল্পে দেখা যাবে, তার গানের টানেই কল্পনার রাজ্যে হারিয়ে যাবেন নায়ক। বুঝতে পারবেন, ক্ষণস্থায়ী এ দুনিয়ার রঙিনচিত্রপট। নাটকটি লিখেছেন পরিচালক জি এম সৈকত নিজেই। কাঙ্গালিনী সুফিয়া ছাড়াও এ নাটকে আরো অভিনয় করবেন তিন প্রবীণ অভিনেত্রী রানী সরকার, রাণু দাশ এবং বনশ্রী। এছাড়াও অভিনয় করবেন তানভীর, স্নেহা, সাত্তার, ইসমত আরা লেমন, নাতাশা প্রমুখ। সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে নাটকের শুটিং হবে। নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে বলে জানা গেছে। এই প্রথম অভিনয় করছেন না কাঙ্গালিনী সুফিয়া। প্রায় বিশ বছর আগে তিনি ‘দেয়াল’ শীর্ষক নাটকে প্রথম অভিনয় করেছিলেন। এরপর দীর্ঘ বিরতি দিয়ে তিনি ‘নোনাজলের গল্প’ নাটকে অভিনয় করেন। কাঙালিনী সুফিয়ার ‘বুড়ি হইলাম তোর কারণে’ গানটি অবলম্বনে ‘নোনাজলের গল্প’ নাটকটি নির্মিত হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ