• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

Accidentময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক যাত্রী আহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

 মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা উপজেলার বাবকির মোড় নামক স্থানে মুক্তাগাছাগামী অটোর সঙ্গে টাঙ্গাইলগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায় এবং আহত হয় আরো তিনজন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো দুইজনের মৃত্যু হয়।

ঘটনাস্থলে নিহত তিনজন হলেন আলাল (৬৪), সমীর তালুকদার (৩২) ও আকবর আলী (২৫)।

বাকীদের নাম-পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা সবাই মুক্তাগাছা উপজেলার বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ