• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

চাঁদপুরে হিজরা সম্প্রদায়ের উপর হামলায় আহত ৩

IMG_0031চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে হিজরা সম্পদায়ের উপর অতর্কিত হামলা চালিয়ে ৩ জনকে আহত করার ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ সয্যা সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এ হামলাকারী চিত্ত রঞ্জন ও তার ছেলে নিতাই রঞ্জনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়। রোববার দুপুরে শহরের নতুন বাজার পানির ট্যাংক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার বিবরনে জানা যায়, চিত্ত রঞ্জনের নাতীর নাম রাখা অনুষ্ঠানে নাচ গান করার জন্য কয়েক জন হিজরা সম্প্রদায় যায়। তারা যাওয়ার পর পরই তাদেরকে দেখে উত্তেজিত হয়ে চিত্ত রঞ্জন ও তার ছেলে নিতাই রঞ্জনসহ কয়েকজন লাটি দিয়ে তাদের উপর হামলা চালায়।

এতে হিজরা সম্প্রদায়ের কুয়াশা (৪৫), দিলারা (৫০). সজনী (৩৫) আহত হয়। এ সময় হিজরা সম্প্রদায়ে ডাকা ডোল ভেঙ্গে ফেলে টাকা পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আহত হিজরারা জানায়, নব যাতক শিশুর নামরাখা অনুষ্ঠানে গান বাজনা করার জন্য যাওয়ারপর নিতাই রঞ্জন কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হয়ে তার বাবা চিত্ত রঞ্জনের কাছে অভিযোগ দিলে তারা বাপ ছেলে মিলে উত্তেজিত হয়ে হামলা চালিয়ে আহত করে। এ ঘটনায় কুয়াশা হিজরা বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় বাদি হয়ে অভিযোগ দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ