• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

রংপুরে ভূমিকম্পে মাটিচাপায় একজনের মৃত্যু

Deathরংপুর : নগরীর বিনোদপুরে রবিবার দুপুরে ভূমিকম্পের সময় মাটিচাপা পড়ে আখতারুল ইসলাম (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।

দমকল বাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর সদরের রেলগেট বিনোদপুরের আবদুল ওহাবের বাড়ির ল্যাট্রিনের কুয়া খোঁড়ার জন্য আখতারুল ইসলাম মাটি নিচে নামেন। এ সময় ভূমিকম্পে গর্তের মাটি চারদিক থেকে ভেঙে পড়ে। এ সময় নিচে থাকা আখতারুল মাটিচাপা পড়েন। খবর দেওয়া হয় রংপুর দমকল বাহিনীকে। দমকল বাহিনীর দুটি ইউনিট গিয়ে মাটি খুঁড়ে গর্ত থেকে আখতারুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নিহত আখতারুলে বাড়ি সদর উপজেলার ভুরারঘাট এলাকায় বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, অনেক চেষ্টার পর তারা লাশটি উদ্ধার করতে সক্ষম হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ