• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন |

নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ত্রাণ তহবিল

workas_party_sm_754926764সিসি ডেস্ক: নেপালে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জরুরি ত্রাণ তহবিল গঠন করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ওয়ার্কার্স পার্টির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
পার্টির ত্রাণ সহায়তা বিভাগের ইনচার্জ কমরেড আনিসুর রহমান মল্লিককে আহ্বায়ক করে ওই ত্রাণ তহবিল গঠন করা হয়েছে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা বিবৃতিতে সারাদেশের পার্টির সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে ত্রাণ তহবিলে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন।
ত্রাণ তহবিলে সহায়তা করার জন্য ত্রাণ তহবিলের আহ্বায়ক কমরেড আনিসুর রহমান মল্লিকের সঙ্গে যোগাযোগ করার জন্য বিবৃতিতে অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ