• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

মারা গেলেন সেই প্রেমিক তুহিন

tuhin-01_2431সিসি ডেস্ক: গোপালগঞ্জে ঈদ উপলক্ষে প্রেমিকাকে বেড়াতে নিয়ে যাওয়ায় তুহিন মোল্লা(১৮) নামে এক প্রেমিকের দুই হাত বিচ্ছিন্ন ও চোখ উপড়ে ফেলেছেন প্রেমিকার ভাইয়েরা। এ সময় প্রেমিকের বাবা শওকত আকবর মোল্লা ছেলেকে বাঁচাতে গেলে তাকেও গুরুতর জখম করা হয়। এছাড়া গুরুতর আহত হয়েছেন প্রেমিক প্রেমিকার আপন চাচাতো ভাই ।
প্রত্যক্ষদর্শীরা জানান, তুহিন মোল্লার সঙ্গে তার চাচাতো বোনের প্রেমের সম্পর্ক রয়েছে। তারা ঈদের দিন শনিবার বিকেলে বাড়ি থেকে ঘুরতে বের হন। খবর পেয়ে মেয়ের ভাইয়েরা তুহিন মোল্লাকে ধরে এনে বাড়ির পুকুর পাড়ে নিয়ে কুপিয়ে দুই হাত শরীর থেকে কেটে বিচ্ছিন্ন করে দেয়। তার দুই চোখও উপড়ে ফেলা হয়। এ সময় তুহিনকে বাঁচাতে এলে তার বাবা শওকত আকবর মোল্লাকেও কুপিয়ে মারাত্মক জখম করা হয়।
গুরুতর আহত বাবা-ছেলেকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক অনুপ কুমার মজুমদার বলেন, তুহিন মোল্লার দুই হাত কেটে ফেলা হয়। তার চোখ দুটিও উপড়ে ফেলা হয়। এ অবস্থায় আজ রোববার সে মারা যায়। এ ছাড়া গুরুতর জখম বাবা শওকত আকবর মোল্লার দুই হাত ও দুই পা শরীর থেকে কেটে ফেলতে হবে। তারও অবস্থা আশঙ্কাজনক।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা সত্যতা নিশ্চিত করে বলেন, আপন চাচাত ভাই-বোনের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে এ ঘটনা। মেয়ের পক্ষ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। নির্মম ওই ঘটনার পর মেয়েটির পরিবার এলাকা ছেড়ে পলিয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ