• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন |

দুই হাজার টাকারও কমে কম্পিউটার!

mq9higxh6wa3_7447_2669প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড অপারেটিং নির্ভর মিনি কম্পিউটার পাওয়া যাবে দুই হাজার টাকারও কমে। কী অবাক হলেন। না সত্যিই ‘রিমিক্স মিনি’নামে এই কম্পিউটার নিয়ে আসছে বেইজিং ভিত্তিক জাইড টেক নামক একটি প্রতিষ্ঠান। আগামী অক্টোবরের শেষের দিকে এই কম্পিউটার বাজারে আসবে বলে জানিয়েছে প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি।
‘রিমিক্স ওএস’ দিয়ে পারিচালিত ডিভা্ ডেস্কটপ কম্পিউটারটিতে নানা ধরনের সুবিধা পাওয়া যাবে। এতে ডেক্সটপ কম্পিউটারের বেশিরভাগ ফিচারই থাকবে। যেমন- টাস্কবার, মাল্টি উইনডো, মাল্টি টাস্কিং। বড় পর্দায় চালনা এবং মাউস ও কিবোর্ড দ্বারা চালানোর জন্য রিমিক্স ওএসের ডিজাইন করা হয়েছে। এতে এন্ড্রয়ডের অ্যাপগুলোও ব্যবহার করা যাবে।
রিমিক্স ১ জিবি ভার্সন মাত্র ২০ ইউএস ডলার (১৫৫৫ টাকা)। এছাড়া ২ জিবি র‍্যাম, ১৬ জিবি স্টোরেজ ভার্সন ৪০ ইউএস ডলারে (৩১১০ টাকা) কেনা যাবে।
রিমিক্স মিনি ১.২ গিগাহার্টজ ৬৪-বিট কোয়াড-কোর প্রোসেসর এবং ১ জিবি মডেলে রয়েছে ৮ জিবির স্টোরেজ যেখানে ২ জিবি মডেলের ১৬ জিবি স্টোরেজ রয়েছে। এক্সটারনাল এইচডিডি এর সংযুক্তির জন্য ইউএসবি পোর্ট রয়েছে এবং মাইক্রোএসডি পোর্টও রয়েছে। ডিসপ্লের সঙ্গে যুক্তির জন্য রয়েছে এইচডিএমআই পোর্ট, ওয়াই-ফাই এবং একটি ইথারনেট পোর্ট। এছাড়াও হেডফোন বা স্পিকারের সংযোগের জন্য ৩.৫ মিলিমিটার জ্যাক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ