• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা

144029_1খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৮ সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরপর মিরপুরে টানা চার দিন অনুশীলন শেষে ৩ অক্টোবর থেকে বিসিবি একাদশের বিপক্ষে ফতুল্লায় একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা।

এরপর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ১৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে। এরপর ২২ তারিখেই উড়াল দেবে সফরকারীরা।

রোববার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সূচি প্রকাশ করেছে বিসিবি।

উল্লেখ্য, এ বছরের ক্রিকেট বিশ্বকাপে ব্রিসবেনে গ্রুপ পর্বের একটি ম্যাচ বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। অজিদের বিপক্ষে সর্বশেষ ২০০৬ সালে ঘরের মাঠে টেস্ট খেলেছিল টাইগাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ