• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ব্লগার নিলয় হত্যায় জামায়াতের নিন্দা

জামাত-ব্লগার নিলয়সিসি নিউজ: রাজধানীর খিলগাঁও থানার উত্তর গোড়ান এলাকায় বাসার ভিতরে নীলয় হোসেন ওরফে নীল নামে এক ব্লগারকে দুর্বৃত্তদের জবাই করে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, রাজধানী ঢাকা মহানগরীর খিলগাঁও থানার উত্তর গোড়ান এলাকায় বাসার ভিতরে নীলয় হোসেন ওরফে নীল নামে এক ব্লগারকে দুর্বৃত্তদের জবাই করে হত্যা করার ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

এ ঘটনার দ্বারা আবারো প্রমাণিত হলো, দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকার চরমভাবে ব্যর্থ। একের পর এক এ ধরনের হত্যাকাণ্ড ঘটেই যাচ্ছে। অথচ সরকার হত্যাকাণ্ড রোধ এবং হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করতে বার বার ব্যর্থ হচ্ছে।

ব্লাগার নীলয় হোসেন ওরফে নীলের হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। সেই সাথে নিহত ব্লাগার নীলয় হোসেন ওরফে নীলের শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ