• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিপিএলের দল বিক্রিতে সাড়া পাচ্ছে বিসিবি

bpl1439404590খেলাধুলা ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)- এর দল বিক্রিতে সাড়া পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ আগস্ট পযর্ন্ত বিপিএলের দল কিনতে টেন্ডার জমা দিতে পারবেন আগ্রহীরা। এরই মধ্যে বিসিবির টেন্ডার আহ্বানের পর অনেকেই বিপিএলের দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে।

বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও বিসিবি পরিচালক ডা. আইএইচ মল্লিক এমনটিই জানালেন। তার ভাষ্যমতে, কর্পোরেট প্রতিষ্ঠান ও স্বনামধন্য ব্যবসায়ীরা ফ্রেঞ্চাইজির মালিক হতে আগ্রহী। আবার কয়েকজন ব্যবসায়ী মিলে কনসোর্টিয়াম করেও ফ্রেঞ্চাইজি মালিকানা কিনতে চাচ্ছেন।

এ সম্পর্কে বিসিবির এই পরিচালক বলেন, ‘এ বছর আমাদের ইচ্ছা ৫-৭টা দলের মধ্যে রাখা। হয়তো ভবিষ্যতে সেটা ১০টা তে উন্নীত করবো। বেশ ভালো সাড়া পাচ্ছি দল বিক্রিতে। অনেকে আলোচনা করতেছে। আমার ধারণা খারাপ হবে না । আমাদের লক্ষ তো ৫-৭টা দল নিয়ে শুরু করা। এটা বেশিও হতে পারে ভবিষ্যতে। আগ্রহ ভালোই আছে। এখন পর্যন্ত ৫-৬টার মতো প্রতিষ্ঠান আলোচনা করেছে।’

প্রসঙ্গত, ২০১২ সালে বিপিএল আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম বছর ৬টি দল নিয়ে লিগ শুরু করে বিসিবি। পরের বছর একটি দল বেড়ে যায়। দ্বিতীয় আসরে ফিক্সিং কেলেঙ্কারিতে ২০১৪ সালে বিপিএল আয়োজন করতে পারেনি বিসিবি। একই সঙ্গে ফ্রেঞ্চাইজিরাও পাওনা পরিশোধ না করায় তাদের পরিবর্তে নতুন ফ্রেঞ্চাইজি খুঁজতে টেন্ডার দেয় বিসিবি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ