• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |

খানসামায় দুই মাদক ব্যবসায়ী আটক

গ্রেফতারসিসি নিউজ: দিনাজপুরের খানসামা থানা পুলিশ মটরসাইকেলসহ  দুই মাদক ব্যবসায়ী আটক করেছে। বুধবার রাতে জিয়া সেতুর পশ্চিম পাশে খানসামা-বীরগঞ্জ সড়ক থেকে তাদের আটক করা হয়।

সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক নুর ইসলাম সাথে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী ডাব্লু দাস (৪০) ও রাশেদুজ্জামান রাজাকে (২৩) আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক ডাব্লু দাস পঞ্চগড়ের ডাঙ্গিরপুকুরী এলাকার শরৎ দাসের পুত্র ও রাজা একই গ্রামের আমিরুল ইসলামের পুত্র।

এএসআই নুর ইসলাম সিসি নিউজকে জানান, আটক ওই দুই মাদক ব্যবসায়ীর নামে খানসামা থানায় মাদক দ্রব্য আইনে ওই দিনই একটি মামলা হয়েছে ( মামলা নং ১২)। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ