সিসি নিউজ: এক নবম শ্রেনীর ছাত্রীকে যৌন হয়রানীর সময় এলাকাবাসীর হাতে আটক এক বখাটে যুবকের ১৫ দিনের বিনাসশ্র কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার বিকালে ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। সাজা প্রাপ্ত বখাটে যুবক ওই উপজেলার বাগাগিলি ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের সতীশ চন্দ্র রায়ের ছেলে জিল্লুর চন্দ্র রায় (২৫)।
কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান একই গ্রামের চটকু চন্দ্র রায়ের নবম শ্রেনীতে পড়ুয়া মেয়েকে উক্ত বখাটে যুবক রবিবার দুপুরে বাড়ির অদুরে একা পেয়ে যৌন হয়রানী করে। যা মেয়েটির চিৎকারে এলাকাবাসী বখাটে যুবককে হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালতের হাতে তুলে দেয়। বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট খন্দকার মোঃ নাহিদ হাসান বখাটে যুবকের স্বীকারোক্তিতে ৫০৯ ধারায় ১৫ দিনের বিনাসশ্র কারাদন্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত যুবকটিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।