• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর ৯ সেতু উদ্বোধন

timthumb.phpসিসি নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন জেলায় নির্মিত ৯টি সেতুর উদ্বোধন করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ সেতুগুলোর উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনকৃত সেতুগুলোর মধ্যে রয়েছে- সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সড়কে কুশিয়ারা নদীর ওপর চন্দরপুর সেতু, মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে আড়িয়াল খাঁ নদীর ওপর আচমত আলী খান বাংলাদেশ-চীন মৈত্রী সেতুসহ তিনটি সেতু, পটুয়াখালী-কুয়াকাটা সড়কে শেখ রাসেল সেতু, কক্সবাজারের চকরিয়া-মহেশখালী মহাসড়কে বাটাখালী সেতু, সুনামগঞ্জের সুরমা নদীর ওপর আবদুজ জহুর সেতু এবং গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কে করতোয়া নদীর ওপর বড়দহ সেতু।
সেতু উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের যোগাযোগব্যবস্থাকে উন্নত করতে সাধ্যমতো কাজ করে যাচ্ছে। আর নতুন নতুন সেতু ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের পর্যটনশিল্পের বিকাশ ঘটবে।’
এ সময় দেশের আর্থসামাজিক উন্নয়নে যোগাযোগব্যবস্থার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী আরও জানান, বাগেরহাটের রামপালে নতুন বিমানবন্দর হচ্ছে, যা এরই মধ্যে একনেকে পাস হয়েছে। সেতু উদ্বোধনী অনুষ্ঠানে গণভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ