• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফ্রিজে যেসব খাবার রাখবেন না

ফ্রিজলাইফস্টাইল ডেস্ক : অনেকে সব ধরনের খাবারই ফ্রিজের মধ্যে রেখে দেন। কিন্তু এমন কিছু খাবার রয়েছে যা ফ্রিজের মধ্যে না রাখাটাই ভালো। জেনে নিন।

কফি: কফির প্যাকেট বা কৌটো ফ্রিজে রাখলে তা জমে গিয়ে স্বাদ চলে যায় ও গন্ধ বদলে যায়।

জ্যাম বা জেলি: অনেক সময়ে আমরা জ্যাম বা জেলিকে ফ্রিজে রাখি। তবে তা করলে এর মধ্যে থাকা প্রিজারভেটিবস দানা বেঁধে যায়। তাই তা কখনো করা উচিত নয়।

পেঁয়াজ: পেঁয়াজ বহুদিন ভালো রাখতে চাইলে পেপারের ব্যাগে ভালো করে মুড়িয়ে রাখলেই তা তাজা থাকে। তার জন্য ফ্রিজের কোনো প্রয়োজন নেই। এ ছাড়া আলু ও পেঁয়াজ কখনো একসঙ্গে রাখতে নেই।

টমোটো: টমেটো ফ্রিজে রাখলে তা শক্ত হয়ে যায় ও স্বাদ চলে যায়। তবে টমেটো পাঁকাতে চাইলে কাগজে মুড়িয়ে তা ফ্রিজে রাখা যেতে পারে।

আলু: ফ্রিজে রাখা মানেই আলুর স্বাদ বদল হয়ে যাবে। তাই শুকনো জায়গায় আলু রাখলে তা দীর্ঘদিন ভালো থাকে।

তেল: তেল ফ্রিজে রাখা উচিত নয়। ঘরোয়া তাপমাত্রায় তেল রাখলেই তা বহুদিন ভালো থাকে।

আচার: আচারকে ফ্রিজে না রেখে জানলার পাশে যেখানে সূর্যের আলো পড়ে সেখানে রাখলে তা দীর্ঘদিন ভালো থাকে।

পাঁউরুটি: ফ্রিজে রাখলে পাঁউরুটির মধ্যে থাকা ভিজে ভাব শুকিয়ে যায়। তাই তা কখনো করা উচিত নয়।

রসুন: ফ্রিজে রাখলেই স্বাদ ও গন্ধ চলে যায় রসুনের। একইসঙ্গে তা তাড়াতাড়ি পচেও যায়।

বেলপেপার: ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি পচে যায় বেলপেপারের মতো সবজি। তাই তা কখনোই করা উচিত নয়।

তথ্যসূত্র: ইন্টারনেট

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ