• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দীর্ঘ সময় কাজে স্ট্রোকের ঝুঁকি বেশি

মাথা ব্যাথাস্বাস্থ্য ডেস্ক: কাজ করলে স্বাস্থ্য ভালো থাকে-এমন কথা বলা হলেও বেশি সময় কাজ করলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশি থাকে।

সপ্তাহে যারা ৩৫ থেকে ৪০ ঘন্টা কাজ করেন তাদের তুলনায় সপ্তাহে যারা ৫৫ ঘন্টা বা তার বেশি কাজ করেন তাদের স্ট্রোকের ঝুঁকি এক তৃতীয়াংশ বেশি। বৃহস্পতিবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়।

গড়ে ৭ বছর ২ মাস ধরে ৫ লাখ ২৮ হাজার ৯০৮ জন নারী ও পুরুষের ওপর চালানো ১৭টি গবেষণা প্রতিবেদনের ওপর ভিত্তি করে এটি প্রকাশিত হয়।

এতে ক্রমবর্ধমান স্ট্রোকের ঝুঁকির কারণগুলোর মধ্যে মধ্যে ধূমপান, মদ্যপান ও শারীরিক পরিশ্রম কম করার কথা বলা হয়েছে।

দ্য ল্যানসেটে প্রকাশিত সমীক্ষাটিতে বলা হয়েছে, যারা স্বাভাবিক সময় কাজ করে তাদের তুলনায় সপ্তাহে যারা ৪১ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা কাজ করে তাদের স্ট্রোকের ঝুঁকি ১০ শতাংশ বেশি। আর যারা সপ্তাহে ৪৯ ঘন্টা থেকে ৫৪ ঘন্টা কাজ করে তাদের ক্ষেত্রে এই ঝুঁকি ২৭ শতাংশ বেশি।

সমীক্ষায় আরো বলা হয়েছে, সপ্তাহে ৫৫ ঘন্টা বা তার বেশি কাজ স্ট্রোকের ঝুঁকি ৩৩ শতাংশ বাড়িয়ে দেয়।

সপ্তাহে দীর্ঘ সময়ের কাজ হৃদরোগের ঝুঁকি ১৩ শতাংশ বাড়িয়ে দেয়। এখানে বয়স, নারী-পুরুষ, আর্থ-সামাজিক অবস্থান বিবেচনায় নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ