• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন |

বৃহত্তর রংপুরের নেতৃবৃন্দের সাথে এরশাদের মতবিনিময়

36297_nসিসি নিউজ: জাতীয় পাটি বৃহত্তর রংপুরের পাঁচ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সাথে রংপুর নগরীর দর্শনাস্থ নিজ বাস ভবন পল্লী নিবাসে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অংশ গ্রহণ করেন।

মত বিনিময় সভায় এরশাদ বলেন, জাতীয়পার্টি আগামীতে যাতে ক্ষমতায় আসতে পারে সে লক্ষ্যে সবাইকে সচেতন থাকতে হবে। যারা জাতীয়পার্টিতে বিভক্তি আনতে চায় তাদের বর্জন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পাটি’র প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সাবেক মন্ত্রী আলহাজ্ব গোলাম মোহাম্মদ কাদের, জাতীয় পাটি’ রংপুর জেলা আহবায়ক আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন স্যার, সদস্য সচিব হোসেন মকবুল শাহারিয়ার আসিফ সাবেক এম পি, জাতীয় পাটি’ রংপুর মহানগর আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এস এম ইয়াসীর, গাইবান্ধা জেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ সরকার সাবেক এম পি, সাধারণ সসম্পাদক মোঃ রাগীব হাসান চৌধুরী হাবুল, কুড়িগ্রাম জেলা জাতীয় পাটির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান এমপি, সদস্য সচিব মোঃ রেজাউল ইসলাম রেজা, নীলফামারী জেলা জাতীয় পাটির আহবায়ক আলহাজ্ব শওকত চৌধুরী এম পি, জেলা সদস্য সচিব মোঃ সাজ্জাদ পারভেজ, কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম, লালমনিরহাট জাতীয় পাটির জেলা যুগ্ম আহবায়ক মোঃ রোকন উদ্দিন বাবুল, জেলা নেতা মোঃ আবু তৈয়ব, মোঃ সোলেমান সামি,

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা জাপা নেতা সৈয়দ নুর আহম্মেদ টুলু ও আজমল হোসেন লেবু, সাবেক ছাত্র নেতা আমিনুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ