• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সাতক্ষীরা জামায়াত আমিরকে জেলে পাঠানোর নির্দেশ

সাতক্ষীরা জেলা আমিরসাতক্ষীরা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির আবদুল খালেক মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মজিবুর রহমান এ নির্দেশ দেন।

এর আগে জামায়াতের এই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশনা চেয়ে আবেদনের শুনানি করেন প্রসিকিউটর সুলতানা রেজিয়া। প্রসিকিউটর জেয়াদ আল মালুম এসময় উপস্থিত ছিলেন।

পরে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ট্রাইব্যুনাল আগামী ৮ অক্টোবর আসামির বিরুদ্ধে সকল তথ্য প্রমাণাদি ট্রাইব্যুনালে জমা দেয়ার নির্দেশ দেন।

ইতিপূর্বে বিস্ফোরক মামলায় আটক ছিলেন জামায়াতের এই নেতা। পরে তাকে মানবতাবিরোধী মামলায় যুক্ত করা হয়। তার বিরুদ্ধে ৭১ সালে হত্যাকাণ্ড ও ধর্ষণের বেশকিছু অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ