• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিএনপি ‘র ১৪ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

117806_1ঢাকা: নাশকতার অভিযোগে খিলগাঁও থানায় পুলিশের দায়ের একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১৪ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক তাদের পলাতক দেখিয়ে এই পরোয়ানা জারি করেন।

অন্য যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, বরকত উল্যা বুলু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরাফত আলী সপু, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, এম এ কাইয়ুম ও লতিফ কমিশনার।

মামলাটির তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন তাদের এ মামলায় পলাতক দেখিয়ে গত ২৭ জুন চার্জশিট দাখিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন।

তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে হাকিম এই পরোয়ানা জারি করেন।

ওয়ারেন্টভুক্ত আসামিদের মধ্যে শওকত মাহমুদসহ কয়েকজন কারাগারে আছেন। কিন্তু আদালতের নথিতে এ সংক্রান্ত কোনো তথ্য না থাকায় সবার বিরুদ্ধেই পরোয়ানা জারি করা হয়েছে।

এ মামলার মোট আসামি ২৪ জন। যার মধ্যে সুমন নামে একজন আগে থেকেই কারাগারে আটক আছেন। বাকি ৯ আসামির মধ্যে মোসাদ্দেক আলী ফালুসহ ৬ জন মঙ্গলবার আদালতে হাজির ছিলেন।

এমকে আনোয়ার, রিজভী ও আমানউল্লাহ আমান এ মামলায় জামিনে থেকে সময়ের আবেদন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ