• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

যড়যন্ত্র নির্মূল করতে ব্যর্থ হচ্ছে বিএনপি

গয়েশ্বর রায়ঢাকা: ক্ষমতায় থাকা অবস্থা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে দাবি করে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বারবার ষড়যন্ত্র নির্মূল করতে ব্যর্থ হয়েছি, এখনও হচ্ছি।’

তিনি বলেন, ‘২০০৮ সালের বিএনপির ক্ষমতায় থাকার দুই বছর আগে থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে পারিনি। যার খেসারত বিএনপি চেয়ারসন খালেদা জিয়া, তারেক রহমান, দলের নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষ।’

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারসন ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিগত ওয়ান-ইলেভেন সরকার ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ৩ সেপ্টেম্বর প্যারোলে মুক্তি দেওয়া হয় বিএনপির এই নেতাকে। তার পর থেকে বিএনপি তারেক রহমানের কারামুক্তি দিবস পালন করে আসছে।

গয়েশ্বর অভিযোগ করেন, সরকার তখনই নির্বাচন দিবে যখন ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করে ক্ষমতায় আসতে পারবে। সেজন্য বিএনপির ৩০ জনকে নিয়ে নির্বাচন করে তাদের বিরোধী দল বানিয়ে এরশাদকে বের করে দিবে।

দলের নেতাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘মান্নান ভুঁইয়া (দলের প্রয়াত মহাসচিব) পূর্বে এই ধরনের ষড়যন্ত্র করেছিলেন, টিকতে পারেননি। কেউ এই কাজ করবেন না।’

সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী ক্ষমতায় আসতে পারবেনা বলেই নির্বাচন দিতে চায়না দাবি করে তিনি বলেন, ‘নির্বাচন আদায় করে নিতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘কেউ কেউ সমালোচনা করেন দলের মধ্যে গণতন্ত্র নেই। এর জন্য আমরাই দায়ী। নিজে অপকর্ম করে নেতৃত্বের দিকে আঙ্গল তুলি। নিজেদের পছন্দ মতো কমিটি আমাদের স্বার্থে বিএনপি চেয়ারপারসনকে ব্লাকমেইল করি।’

তারেক রহমান যাতে দ্রুত দেশে ফিরে আসতে পারে সেজন্য নেতাকর্মীদের কাজ করতে বলেন বিএনপির এই নেতা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার বলেন, ‘বর্তমানে দেশে কোনো সুস্থ ধারার রাজনীতি নেই। আমাদের দেশের রাজনীতির অবস্থা বিকলাঙ্গ শিশুর মতো। এ অবস্থায় চলতে পারে না। তাই যার যার অবস্থান থেকে অবদান রেখে দেশকে সুস্থ ধারায় নিয়ে আসতে হবে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘ক্ষমতাসীনরা কথায় কথায় শেখ মুজিব হত্যাকাণ্ডের জন্য জিয়াউর রহমানকে দায়ী করে। এর চেয়ে বড় মিথ্যাচার দ্বিতীয়টি নেই।’

তিনি অভিযোগ করে বলেন, ‘জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতেই তারেক রহমানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।’

আলোচনা সভায় অংশ নিয়ে সাংবাদিক মাহফুজউল্লাহ বলেন, ‘বিএনপি রাস্তায় বন্দুক বা বোমা ফাটিয়ে ক্ষমতা যেতে পারবে না। কারণ বিএনপি কোনো বিপ্লবী দল নয়। বিএনপিকে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যেতে হবে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারমান সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মহিলাদলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মুনির হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন।

এ ছাড়াও এই অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে এয়ার ভাইস মাশাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, ফজলুল হক মিলন, আবদুস সালাম আজাদ, আফরোজা আব্বাস,শাম্মী আক্তার, হেলেন জেরিন খানসহ বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে যুক্তরাজ্যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ভিডিওচিত্র প্রদর্শণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ