• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নিহত ফিলিস্তিনি শিশুটির মা চলে গেল

Palestine1441623816আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে গত জুলাই মাসে একটি মুসলিম পরিবারের বাড়িতে ইহুদি দখলদারীরা আগুন ধরিয়ে দিলে ঘটনাস্থলেই আলি নামে ১৮ মাস বয়সী এক শিশু নিহত হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ওই শিশুটির মা রিহাম দাওয়াবশা সোমবার মারা যান।  এর আগে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির বাবা সাদের মৃত্যু হয়।
রিহাম দাওয়াবশার শরীরে ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। ইসরাইলের একটি একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হলো তাকে। দগ্ধ হওয়ার এক সপ্তাহ পর তার স্বামীও মারা গিয়েছিলেন।
ওই হামলার ঘটনায় প্রকৃত অপরাধীরা গ্রেফতার না হওয়ায় মানবাধিকার সংস্থাগুলো নিন্দা অব্যাহত রেখেছে।
পশ্চিম তীরের দুমা গ্রামে দুটি মুসলিম পরিবারের বাস। এদের একটি দাওয়াবশাদের পরিবার। ওইদিন রাতে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’ স্লোগান দিয়ে একদল দুর্বৃত্ত বাড়িটিতে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলেই নিহত হয় আলি নামে ১৮ মাস বয়সী ওই শিশু।
মারাত্মক দগ্ধ হয় আলির বাবা-মা ও আরেক ভাই। আলির বড় ভাই বর্তমানে ইসরাইলের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই হামলার জন্য অবৈধ ইহুদি বসতী স্থাপনকারীদের দায়ী করেছে। তবে ইসরাইল এ ব্যাপারে মুখ না খুললেও ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এখনো পর্যন্ত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে পারেনি দেশটির পুলিশ। সন্দেহভাজন কয়েককজনকে আটক করা হলেও আগুন লাগার ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ