• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নবীনদের পাশে প্রবীণদের থাকতে বললেন খালেদা

খালেদাঢাকা: দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সকল ভেদাভেদ ভুলে চলমান আন্দোলনে জনগণের দাবি আদায়ে রাজপথে নামুন। বিগত আন্দোলনে সিনিয়র নেতৃবৃন্দ যারা ঠিকমতো সময় দিতে পারেননি, তারা নতুনদের পাশে থেকে উৎসাহিত করুন। যাতে দল সুসংগঠিত হয়।

চাঁদপুরের ফরিদগঞ্জ নির্বাচনী এলাকার দুই শতাধিক নেতাকর্মী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এলে বুধবার বিকেলে তিনি এসব কথা বলেন। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় খালেদা জিয়া বিএনপির আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আর্থিক সহায়তা প্রদান করেন।

বিগত দিনে যারা রাজপথে থেকে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের নেতৃত্বে আনা হবে বলেও আশ্বস্ত করেন খালেদা জিয়া।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, এম এ কাইয়ুম, চাঁদপুর এলাকার বিএনপি সমর্থিত সাবেক সংসদ সদস্য লায়ন হরুন অর রশিদ প্রমুখ। উৎস: দ্য রিপোর্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ