• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন |

বিজিএমইএ’র নতুন সভাপতি সিদ্দিকুর রহমান

siddiqur1442418395সিসি ডেস্ক: পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন স্টারলিংক গ্রুপের এমডি ও সংগঠনের প্রাক্তন দ্বিতীয় সহসভাপতি সিদ্দিকুর রহমান। সমঝোতার ভিত্তিতে প্রাথমিকভাবে তিনি সভাপতি নির্বাচিত হন।

এছাড়া প্রথম সহসভাপতি, দ্বিতীয় সহসভাপতিসহ মোট সাতজন সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গির আলামিন সভাপতি হিসেবে সিদ্দিকুর রহমানের নাম ঘোষণা করেন।

গত কমিটির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী এবার পরিচালক নির্বাচিত হয়েছেন মোট ৩৫ জন। গত বছর এ সংখ্যা ছিল ২৭। এবার নতুন করে আট জন যোগ হলো। এর মধ্যে সম্মিলিত পরিষদ থেকে ১৯ জন এবং ফোরাম থেকে ১৬ জন পরিচালক নির্বাচিত হলেন।

নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে ঢাকায় জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন ফারুক হাসান, এস এম মান্নান কচি, মো. নাসির, মাহমুদ হাসান খান বাবু, ফেরদৌস পারভেজ বিভন। আর চট্টগ্রামে মঈন উদ্দিন আহমেদ মিন্টু প্রথম সহসভাপতি এবং মোহাম্মদ ফেরদৌস সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

দুই প্রতিদ্বন্দ্বী পক্ষ সম্মিলিত পরিষদ ও ফোরাম সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করেনি কেউ। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। আগামী ২২ সেপ্টেম্বর সংগঠনের বার্ষিক সাধারণ সভায় নির্বাচিতরা দায়িত্ব বুঝে নেবেন।

আগামী দুই মেয়াদের প্রথম ২ বছরের জন্য সম্মিলিত পরিষদ থেকে সভাপতি হবেন। পরের দুই বছরের জন্য সভাপতির পদটি পাবে ফোরাম। এ ছাড়া আগামী দুই বছরের জন্য সম্মিলিত পরিষদ সভাপতিসহ ঢাকায় তিন ও চট্টগ্রামের একটি সহসভাপতির পদ এবং ফোরাম ঢাকায় দুই ও চট্টগ্রামে একটি সহসভাপতি পদ পাবে। পরের বছর দুই পক্ষের মধ্যে এ সংখ্যক পদ অদলবদল হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ