• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সয়া-সবজির পোলাও

news-09142015071528লাইফস্টাইল ডেস্ক: উপকরণ- সয়া বড়ি-১০০গ্রাম, হাড়সহ গরুর মাংস-১কেজি, ফুলকপি-১/২কাপ টুকরা করে কাটা, ব্রকলি-১/২কাপ, গাজর-১/২কাপ, মটরশুঁটি-১/২কাপ, বাসমতি চাল-৩০০গ্রাম, পেঁয়াজ কুচি-১কাপ, পেঁয়াজবাটা-২টেবিল-চামচ, আদা বাটা-১টেবিল-চামচ, রসুন বাটা-১/২আধা টেবিল-চামচ, মরিচ গুঁড়া-১/২চা-চামচ, ধনে গুঁড়া-১চা-চামচ, জিরা গুঁড়া-১/২চা-চামচ, দারুচিনি-২-৩ টুকরা, এলাচি-৩/৪টি, লবঙ্গ-৪/৫টি, গোলমরিচ-১০/১২টি, তেজপাতা-২টি, তেল/ঘি-১কাপ, কাঁচামরিচ-৬/৭টি, লবণ-স্বাদমতো। যেভাবে তৈরি করবেন- সয়া বড়ি গরম পানিতে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর ঘি দিয়ে হালকা ভেজে নিতে হবে। মাংস ছোট টুকরা করে কেটে ধুয়ে নিয়ে সব বাটা ও গুঁড়া মসলা মাখিয়ে ৩০ মিনিট রাখতে হবে। হাঁড়িতে তেল/ঘি, পেঁয়াজ কুচি, গরম মসলা, তেজপাতা ভেজে মাংস ঢেলে দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিতে হবে। মাঝেমধ্যে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করে ভুনা ভুনা হয়ে এলে তাতে সব সবজি দিয়ে মসলা থেকে মাংস-সবজি আলাদা করে তুলে রাখতে হবে। এবার চাল ধুয়ে মসলার হাঁড়িতে ঢেলে নাড়াচাড়া করে ২-৩ কাপ গরম পানি ও লবণ দিয়ে ঢেকে দিতে হবে। ভাত ফুটে উঠলে কিছু ভাত ওপর থেকে তুলে মাংস ও সবজি ছড়িয়ে দিয়ে আবার ভাত দিয়ে ওপরে কাঁচামরিচ ফালি ও সয়াবড়ি দিয়ে ১৫-২০ মিনিট দমে রাখতে হবে। ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার সয়া-সবজির পোলাও। গরম গরম খেতে দারুণ মজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ