• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজশাহীতে ইয়াবাসহ মহিলাদল নেত্রী আটক

ইয়াবারাজশাহী: রাজশাহীতে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক লায়লা সুলতানা লিজাকে (৩৮) আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকের পর বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তাকে বোয়ালিয়া থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে মহানগরীর সদর হাসপাতালের মোড় এলাকা থেকে মহিলাদল নেত্রী লায়লা সুলতানা লিজাকে আটক করা হয়। লিজার বাড়ি মহানগরীর পাঠানপাড়া এলাকায়।

আটকের পর লিজা ডিবিকে জানিয়েছেন, রাজনীতির আড়ালে আগে তিনি ফেনসিডিলের ব্যবসা করতেন। সম্প্রতি তিনি ইয়াবা ট্যাবলেটের ব্যবসা শুরু করেন বলে স্বীকার করেছেন।

এসি ইফতে খায়ের আলম জানান, লিজাকে জাদুঘরের মোড় থেকে আটকের পর নারী পুলিশ দিয়ে তল্লাশি করা হয়। এ সময় ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে বুধবার দুপুরে বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়।

লিজার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ