• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

62891_1হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জালালপুরে সিলেটগামী হানিফ পরিবহণের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টায় সংঘটিত এ দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, নবীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় নিহতদের লাশ উদ্ধার করেছেন। এদিকে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় আহত এক নারীর মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় যোগাযোগ করা হলে এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নুরুন্নবী জানান, নিহত তিনজনের মৃতদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এক নারী সিলেট ওসমানী হাসপাতালে মারা গেছেন। নিহতদের নাম-পরিচয় বের করার চেষ্টা চলছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান ওসি।

এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌর মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ গাজী মিলাদ নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ