• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ক্রিকেটার শাহাদাতের স্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

tmpphpQPDatEসিসি ডেস্ক: গৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান এলাইচ নিত্য শাহাদাতের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

তবে তিন কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা যাবে। ঢাকা মহানগর হাকিম ইউনুস খান রবিবার বিকেলে এ আদেশ দেন।

নিত্য শাহদাতকে রবিবার ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সফিকুর রহমান। অপরদিকে, নিত্য শাহদাতের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু তার জামিন আবেদন করেন।

রাজধানীর মালিবাগে শাহাদাতের শ্বশুর বাড়ি থেকে রবিবার ভোরে নিত্য শাহদাতকে গ্রেফতার করে পুলিশ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান বলেন, ‘ভোরে অভিযান চালিয়ে শাহাদাতের শ্বশুর বাড়ি থেকে তার স্ত্রী নিত্য শাহাদাতকে গ্রেফতার করা হয়।’

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করা হয়। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে শিশুটিকে অমানুষিক নির্যাতনের অভিযোগ আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ