• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রেড এলার্ট, কিসের গণতন্ত্র ?- এরশাদ

Ershad1444562294সিসি নিউজ : দেশে গণতন্ত্র নেই- দাবি করে প্রধানমন্ত্রীর বিশেষদূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে নিরাপত্তা নেই। গণতন্ত্র নেই। রেড এলার্ট দিয়ে বিদেশিরা চলে যাচ্ছে। বায়াররা আসছে না। কিসের গণতন্ত্র? কোন দেশে বাস করি?

রাজধানীর বনানী কার্যালয়ে রোববার দুপুরে জাতীয় পার্টির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাক্তন রাষ্ট্রপতি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মানুষের মনে আজ শান্তি নেই। বাক-স্বাধীনতা নেই। রাস্তায় বিজিবি। এটা কিসের লক্ষণ? দেশের জনগণ ঘরে-বাইরে নিরাপত্তাহীন। মানুষ অন্ধকার এ যুগে আর থাকতে চায় না। মুক্তি চায়, শান্তি চাই। একমাত্র জাতীয় পার্টি মানুষকে শান্তি দিতে পারে, নিরাপত্তা দিতে পারে।’

সরকারের সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ‘সবখানে সরকারি হস্তক্ষেপ ও দলীয়করণ। যে কারণে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নও ফাঁস হচ্ছে। আমাদের সময় তো এমন হয়নি। ফলে দিন দিন জাতি মেধাশূন্য হবে।’

এরশাদ নিজেকে বয়োজ্যেষ্ঠ রাজনীতিক উল্লেখ করে বলেন, ‘আমার বয়স হয়েছে। আমার চাওয়া, পাওয়ার কিছু নাই। মানুষের জন্য, দেশের জন্য, কাজ করার সুযোগ এসেছে। এ সুযোগ কাজে লাগাতে হবে। না হলে আল্লাহর কাছে দায়ী থাকব।’

দলীয় নেতাদের উদ্দেশে প্রাক্তন রাষ্ট্রপতি বলেন, ‘তোমাদের কাছে আমার আবেদন। জাতীয় পার্টিকে ক্ষমতায় নিতে হবে। এটাই শেষ সুযোগ। আমি বেঁচে থাকলে ইনশাআল্লাহ জাতীয় পার্টি ক্ষমতায় যাবে।’

দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন পার্টির জ্যেষ্ঠনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, দলের প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, সুনীল শুভরায় প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ