• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মাশরাফি

মাশরাফিখেলাধুলা ডেস্ক: ডেঙ্গু জ্বর থেকে অনেকটাই সেরে ওঠায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এক সপ্তাহ ডেঙ্গু জ্বরে ভোগার পর শুক্রবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে মিরপুরের বাসায় ফিরেছেন মাশরাফি।

গত ৯ অক্টোবর ভোর রাতে ডেঙ্গু জ্বর নিয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাশরাফি। এক সপ্তাহ চিকিৎসকের পর্যবেক্ষণে থাকার পর এখন অনেকটাই সুস্থ ৩২ বছর বয়সি এই পেসার।

বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান, মাশরাফি এখন অনেকটাই সুস্থ। দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরে গেছেন তিনি।

গত ১০ অক্টোবর থেকে ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে খেলার কথা ছিল মাশরাফির। খুলনা বিভাগের হয়ে রংপুর বিভাগের বিপক্ষে মাঠে নামার কথা ছিল তার। কিন্তু ম্যাচের একদিন আগে হঠাৎই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ