• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুরে অপহৃত মা-মেয়ে আড়াই বছর পর উদ্ধার

সসসসসরংপুর: রংপুর থেকে অপহৃত মা মাহফুজা বেগম ও তার শিশুকন্যা জেরিনকে দীর্ঘ আড়াই বছর পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার দুপুর ১২টায় রংপুর পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রংপুর বিভাগীয় পিবিআইয়ের পুলিশ সুপার মো. হুমায়ুন কবীর।

তিনি জানান, ২০১৩ সালের ৩ এপ্রিল গুম হয় কাউনিয়ার সাহাবাজ এলাকার মাহফুজা বেগম ও তার ছয় বছরের মেয়ে জেরিন। এ ঘটনায় মাহফুজার ভাই জহুরুল হক কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এক বছর আট মাস তদন্ত শেষে পুলিশ আদালতে চূড়ান্ত রিপোর্ট দেয়।  ২০১৫ সালের ২৫ জুন আদালত পুনরায় মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে পাঠালে পিবিআই দীর্ঘ অভিযান চালিয়ে রবিবার সন্ধায় মা মেয়েকে অক্ষত অবস্থায় নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে। এ ঘটনায় মাহফুজা বেগমের স্বামী মনিরুজ্জামানকে আটক করেছে পিবিআই। তাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

তিনি বলেন, উদ্ধার অভিযান পরিচালনা করার সময় ওই বাড়িতে কাউকেই পাওয়া যায়নি। তবে কী কারণে কারা তাদের অপহরণ করে আটক করে রেখেছিল, সে ব্যাপারে অপহৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে রংপুর জেলা পিবিআইয়ের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ