• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

‘মানেটা হলো নৌকা মার্কা পাশ করিয়ে দিতে হবে’

গয়েশ্বর রায়সিসি ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার মানেটা হলো প্রশাসনকে জানিয়ে দেওয়া যে, নৌকা মার্কা পাশ করিয়ে দিতে হবে।

তিনি বলেন, দলীয়ভাবে স্থানীয় নির্বাচন সরকারের বাকশাল প্রতিষ্ঠার অন্যতম কূটকৌশল।

বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার মানেটা হলো প্রশাসনকে জানিয়ে দেওয়া যে, নৌকা মার্কা পাশ করিয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হলে জনগণ ভোটও দিতে পারবে না এবং সেখানে দাঙ্গা মারামারিসহ অতিমাত্রায় মামলা মোকদ্দমা হবে। নির্বাচনের আগে অন্য দলের প্রার্থীরা গ্রেফতার হবেন।

সারাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গা পূজা পালনের কথা স্বীকার করে বিএনপির এই নেতা বলেন, এতে সরকারের কোনো কৃতিত্ব নেই। এটা এদেশের মানুষের একে অপরের প্রতি সম্প্রীতির যে বন্ধন রয়েছে তারই কারণে হয়ে থাকে।

পূজা মণ্ডপ পরিদর্শনে তার সঙ্গে ছিলেন- মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা যুবদলের সভাপতি গোলাম মোস্তফা জীবনসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকমী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ