• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দল পেয়েছেন অলক কাপালি

163911_1খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে বৃহস্পতিবার প্লেয়ার্স ড্রাফটে দল পাননি বাংলাদেশ জাতীয় দলের এক সময়কার তারকা অলরাউন্ডার অলক কাপালি। তবে কাপালিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার প্রস্তাব দিয়েছেন দলটির কোচ সালাহউদ্দিন। এরপরই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এই তারকা।

এ প্রসঙ্গে অলক কাপালি বলেন, প্রথমে কোনো দল না পেয়ে আমি সত্যি হতাশ হয়ে পড়েছিলাম। গত মৌসুমে ডাবল সেঞ্চুরি করেছি। সেঞ্চুরিও ছিল। তাই আশা করছিলাম কোনো দল ডাকবেই। অনেক আশা করেছিলাম লটারি পর্বে আমাকে হয়তো কোনো দল নিবে। কিন্তু যখন নিল না তখন খুবই হতাশ হয়েছি। পরে বৃহস্পতিবার রাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন আমাকে তার দলে খেলার জন্য প্রস্তাব দেন। আমি সালাহউদিন ভাইকে বলেছি যে, তাদের দলে খেলতে আমার কোনো আপত্তি নেই।

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে এক সময় মাঠ কাঁপালেও ২০০৮ সালে ভারতের বিদ্রোহী ক্রিকেট লীগ আইসিএল টি-টোয়েন্টিতে অংশ নেওয়ায় জাতীয় দলে নিষিদ্ধ হন অভিজ্ঞ এই ক্রিকেটার। পরবর্তীতে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও সেই ফর্ম আর ফিরে পাননি তিনি। যদিও ঢাকা ওরিয়র্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন অলক কাপালি। তাই তো বিপিএল’র আগের দুটি আসরে যথেষ্ট কদর ছিল তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ