• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

‘ইয়াজিদের উত্তরসূরি জামায়াত’

bosor1445775309ঢাকা:  মাওলানা আবুল আলা মওদুদীর প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামীকে ইয়াজিদের উত্তরসূরি হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী এমপি।

রাজধানী ধানমন্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার ‘মহান শোহাদায়ে কারবালার তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন,  ‘পাপিষ্ট, ভণ্ড ইয়াজিদের উত্তসূরি হলো মওদুদীর জামায়াতে ইসলামী। এই সন্ত্রাসী গোষ্ঠী প্রত্যক্ষ-পরোক্ষভাবে ইসলামের নামে খুন খারাবি, বোমা হামলাসহ সব অপকর্মে জড়িত। দেশের জনগণকে বাঁচাতে হলে তাদের অপরাজনীতি দ্রুত বন্ধ করতে হবে।’

তিনি আরো বলেন, হিজরি ৬১ সনে ১০ মহররম ফোরাতের প্রান্তরে মহানবীর (সা.) প্রিয় দোহিত্র ইমাম হোসাইন (রা.) সপরিবারে জালিম, পাপিষ্ট ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাৎ বরণের মাধ্যমে ত্যাগের যে শিক্ষা রেখে গেছেন, সেটি চিরদিন অনুসরণীয় হয়ে থাকবে। সেদিন ইমাম হোসাইন (রা.) যদি অন্যায়ের সঙ্গে বিন্দুমাত্র আপোশ করতেন, তাহলে ইসলামের ইতিহাস আজ ভিন্ন রকম হতো। ইমাম হোসাইন মৃত্যু নিশ্চিত জেনেও হাসিমুখে শাহাদাৎ বরণ করে অন্যায়ের কাছে মাথানত করেননি।

আলোচনায় অংশ নেন বিটিএফ মহাসচিব লায়ন এম এ আউয়াল এমপি, প্রেসিডিয়াম সদস্য ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, শাহ মিরান আল কাদেরি, যুগ্ম মহাসচিব ডা. সৈয়দ আবু দাউদ মসনবী হায়দার, সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানী প্রমুখ।

আলোচনা সভা শেষে মিলাদ, কিয়াম ও মোনাজাতে দেশ-জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ