• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শীত আসার আগেই ঠোঁটের যত্ন নিন

ঠোঁটলাইফস্টাইল ডেস্ক : হেমন্তের বাতাসে শীতের গন্ধের সঙ্গেই কি ঠোঁটের শুকিয়ে যাওয়ার দিন শুরু হয়ে গেল! পুরোপুরি শীত না পড়লেও আবহাওয়া ঠিকই জানান দিচ্ছে যে শীতকাল এখন দরজায় কড়া নাড়ছে। কারণ গোসলের পর এখনই অনেকের হাত, পায়ের ত্বক সাদা সাদা হয়ে যায়। হালকা হালকা ঠোঁটের চামড়া শুষ্ক হয়ে যাচ্ছে। তাই শীতের অপেক্ষা না করে এখন থেকেই শুরু করতে হবে ঠোঁটের যত্ন। তাই জেনে নেয়া যাক, শীত আসার আগ মুহূর্তে ঠোঁটের যত্নে করণীয়।
গোলাপজল ও মধু : এক টেবিল চামচ গোলাপ জল ও ১ চা চামচ মধু এক সঙ্গে মিশিয়ে পেস্ট করতে হবে। রাতে ঘুমানোর আগে ঠোঁটে পেস্টটি ১০ মিনিট লাগিয়ে রেখে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
শশার রস ও গ্লিসারিন : প্রতিদিন গোসলের আগে ২ টেবিল চামচ শশার রস ও ১ চা চামচ গ্লিসারিন ঠোঁটে লাগিয়ে মৃদুভাবে ম্যাসাজ করতে হবে। এতে মরা চামড়া ওঠাসহ ঠোঁটে কালচে দাগ থাকলে তাও কেটে যাবে।
কলা ও টক দই : বাহির থেকে আসার পর কলার পেস্ট ১ টেবিল চামচ ও টক দই ১ চামচ ভালো করে মিশিয়ে ১০ মিটিন ঠোঁটে লাগিয়ে রাখতে হবে এবং লাগানোর সময় হালকা ম্যাসাজ করতে হবে। এতে ঠোঁট এর চমড়া হয়ে যায় মসৃণ, লাবন্যময়ী। ঠোঁটের কালো দাগ উঠে চলে যায়।
লিপজেল : শীত আসলে অনেকের মধ্যে কম পানি খাওয়ার প্রবণতা দেখা যায়। তা মোটেও ঠিক নয়। বরং ত্বক সুন্দর রাখতে এই সময়টাতেও বেশি পানি খাওয়া উচিত। তবে মনে রাখতে হবে, যতোবার পানি খাবেন ততোবার ঠোঁট ভালো করে মুঠে লিপজেল লাগাতে হবে। বাজারে এখন অনেক ধরণের লিপজেল পাওয়া যায়। নিজের ত্বকের উপযোগী লিপজেলটি কিনে নিন। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই লিপজেল লাগাতে ভুলবেন না। কারণ সারা রাত পানি খাওয়া হয় না বলে ঠোঁটের চামড়া শুষ্ক হয়ে যায়।
নারকেল তেল : লিপজেলের পরিবর্তে নারকেল তেল লাগালেও অনেক উপকারিতা পাওয়া যায়। এতে করে সারা রাত ঠোঁটের চামড়া প্রয়োজনীয় পানি পেয়ে থাকে। সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার সময় সহজেই ঠোঁটের মরা চামড়া উঠে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ