• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জনসভা সফলে আ.লীগের ধারাবাহিক যৌথসভা

আ’লীগঢাকা : আগামী ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষ্যে আগামী কয়েকদিন ধারাবাহিক যৌথসভা আহ্বান করেছে দলটি।

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করেছেন।

একই স্থানে আগামীকাল সকাল ১১টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলদের সঙ্গে আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত হবে।

আগামী ৩০ অক্টোবর বিকেল ৩টায় একই স্থানে যুব মহিলা লীগের সঙ্গে আওয়ামী লীগের যৌথসভা হবে। অন্যদিকে, ৩১ অক্টোবর মহানগর নাট্যমঞ্চে শ্রমিক লীগের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হবে।

এ সব সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছেন।

আগামী ২ নভেম্বর দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ