• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |

দুর্নীতি: মহাব্যবস্থাপকসহ পল্লী বিদ্যুতের চাকুরিচ্যুত ৩০ জন কর্মকর্তা

বিদ্যুতসিসি ডেস্ক: দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ কোম্পানি পল্লী বিদ্যুতায়ন বোর্ড-আরইবির সংযোগ এবং সেবা পেতে প্রতিটি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এ দুর্নীতির কথা স্বীকার করে আরইবি জানিয়েছে, দুর্নীতির অভিযোগে গত দুই বছরে চার জন মহাব্যবস্থাপকসহ ৩০ জন কর্মকর্তাকে চাকুরিচ্যুত করা হয়েছে।

সবাই বিদ্যুতের সংযোগ পেতে আগ্রহী। সরকারও ২০২০ সালের মধ্যে সবাইকে বিদ্যুৎ দিতে চায়। কিন্তু গ্রাকদের অভিযোগ, বিদ্যুতের সংযোগ এবং সেবা পেতে ঘাটে ঘাটে ঘুষ দিতে হয়। হয়রানিতে পড়তে হয় তাদেরকে। এমন কি পল্লী বিদ্যুতের নীতিমালার মধ্যে থেকেও বিদ্যুতের সংযোগ পান না গ্রাহকরা।

দুর্নীতি নিয়ে আরইবি নিজেই উদ্বিগ্ন। গত দুই বছরে কুমিল্লা, লালমনিরহাট, নীলফামারি এবং কুড়িগ্রামের মহাব্যবস্থাপককে চাকুরিচ্যুত করা হয়েছে। কিন্তু এতেও কমছে না দুর্নীতি। তাই আরো ২৭ জনকে বিভিন্ন সমিতি থেকে প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে তদন্ত করছে সংস্থাটি।

আরইবির চেয়ারম্যান জানান, দুর্নীতি ঠেকাতে জুম্মার নামাজের সময় মসজিদে মসজিদে বলা হচ্ছে। এমনকি গ্রামে গ্রামে মাইকিং করে বলা হচ্ছে-নির্দিষ্ট ফিতে সবাইকে বিদ্যুৎ দেয়া হবে।

বর্তমানে আরইবির ৭৭টি সমিতির এক কোটি ৩০ লাখের বেশি গ্রাহক আছে। এর মধ্যে মাত্র ১৭টি সমিতি লাভ করছে। লোকসান করছে ১৬টি সমিতি।

ইনডিপেন্ডেন্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ