• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

টঙ্গীতে পোশাক কারখানার কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

হত্যাগাজীপুর : গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ বিপ্লব (২৮) নামে এক যুবককে আটক করেছে।

বুধবার রাতে টঙ্গীর জাবেদ অ্যান্ড জোবায়ের কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম- সাইফুল ইসলাম (৩০)। তিনি ওই কারখানার সুয়িং বিভাগের ফ্লোর ইনচার্জ ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল রাতে কারখানা থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী হাসপাতালের চিকিৎসক মো. মামুন জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে  আনা হয়েছিল।

টঙ্গী থানার এসআই মো. জুবায়ের মৃধা জানান, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।এ ঘটনায় বিপ্লব নামে এক জনকে আটক করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ