• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :

২৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

Chamu-Chibhabha1446897193খেলাধুলা ডেস্ক : সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উইকেটে ৩৩ রান। লুক জংউই ২৪ ও চামু চিবাবা ৮ রান নিয়ে ব্যাট করছেন। জয়ের জন্য ৪২ ওভারে আরো ২৪১ রান প্রয়োজন জিম্বাবুয়ের।
এর আগে মুশফিকুর রহিমের ১০৭, সাব্বির রহমানের ৫৭, তামিম ইকবালের ৪০ রানের সুবাদে ৯ উইকেটে ২৭৩ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা যদিও হতাশার ছিল বাংলাদেশের। মাত্র ২ রানেই ১ উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। এরপর ১৩১ রানের মধ্যেই ৪ উইকেট। তবে মুশফিকের দারুণ সেঞ্চুরি ও সাব্বিরের ফিফটিতে লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ। পঞ্চম উইকেট জুটিতে মুশফিক-সাব্বির মিলে ১১৯ রান যোগ করেন।
ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি করা মুশফিক দলের পক্ষে সর্বোচ্চ ১০৭ রানের চমৎকার এক ইনিংস খেলেন। এ ছাড়া সাব্বির ৫৭, তামিম ৪০, সাকিব ১৬ রান করেন। আর শেষ দিকে মাশরাফি ৮ বলে ১৪ ও আরাফাত সানী ৮ বলে ১৫ রান করে দলের সংগ্রহে অবদান রাখেন।
জিম্বাবুয়ের পক্ষে সিকান্দার রাজা ও তাউরাই মুজারাবানি দুটি করে উইকেট নেন। তিনাশে পানিয়াঙ্গারা ও লুক জংউইয়ের ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ