• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন |

ছাত্রদলের দু’দিনের বিক্ষোভ কর্মসূচি

ছাত্রদলঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১০ নভেম্বর) সারাদেশে জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এবং বুধবার (১১ নভেম্বর) দেশের সকল থানা, পৌর ও কলেজগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
রোববার (০৮ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে ছাত্রদলের সবাইকে ঘোষিত কর্মসূচি পালনের আহবান জানান তারা।
বিবৃতিতে ছাত্রদল নেতারা অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করার দাবিও জানান।
তারা বলেন, জাতীয়তাবাদী আদর্শের ভবিষ্যত কাণ্ডারি তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের চলমান ‘ষড়যন্ত্র’ রুখে দিয়ে দেশ্রপ্রেমিক জনগণের কাছে ‘ষড়যন্ত্রকারীরা’ অবশ্যই পরাজিত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ